ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের তিন বেকারিকে জরিমানা

Link Copied!

mobile-courtচট্টগ্রাম প্রতিনিধি : অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের তিনটি বেকারিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাবের এএসপি সোহেল মাহমুদ বলেন, নাসিরাবাদ বিসিক শিল্পনগরীর কিষোয়ান বেকারিতে অভিযানকালে দেখা যায়, সেখানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। এ অভিযোগে কিষোয়ান বেকারির সহকারী মহাব্যবস্থাপক কাজী আসাদুজ্জামান, জেনারেল ম্যানেজার মো. কপিল উদ্দিন চৌধুরী, ফ্লোর ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও মো. সাইদুজ্জামানকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লাইসেন্স ছাড়া খাবার তৈরি ও বিক্রি করায় পশ্চিম নাসিরাবাদের ফ্যাশন ফুডের মালিক সৈয়দ আব্দুল কাদেরকে ৩ লাখ টাকা এবং ম্যানেজার মো. মাইনুদ্দিনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই অভিযোগে নগরীর কুপার্স বেকারির ম্যানেজার মলয় বড়ুয়া এবং বিক্রয় প্রতিনিধি ফারহান চৌধুরীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।