ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ

Link Copied!

Bondukবগুড়া প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাশেদ নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে উপজেলার কাঁঠালবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় আক্কেলপুর থানার এসআই আনিস ও এএসআই ওবায়দুর আহত হয়েছেন। তাদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, সোমবার ভোরে আক্কেলপুর থানার পুলিশ অটোরিকশায় করে রাস্তায় টহল দিচ্ছিল। অটোরিকশাটি কাঁঠালবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাতরা সাধারণ যাত্রীদের গাড়ি মনে করে হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি করলে ডাকাত সদস্য রাশেদ আহত হন। আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করতে পারলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়। রাশেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে।