ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে রিকশাচালককে হত্যার অভিযোগ

Link Copied!

marderনিজস্ব প্রতিবেদক : পাওনা টাকাকে কেন্দ্র করে কামরাঙ্গীরচরে নবী হোসেন (৩২) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবীর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহতের পরিবার জানায়, রোববার দিবাগত রাতে মমিনবাগ এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে নুরুজ্জামান নামের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে নবীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবীকে কাঠ দিয়ে পেটায় নুরুজ্জামান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করলে নবী হোসেন বাসায় চলে যান।
সোমবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকালের দিকে নবী মারা যান।
হাসপাতালে নবীর স্ত্রী রেনু আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামী রিকশা চালায়। নুরুজ্জামান তার স্বামীর কাছে টাকা পাবে কি না, তা তার জানা নেই। আর পেলেও এভাবে মানুষকে মারবে কেন। তিনি স্বামী হত্যার বিচার চেয়েছেন।
লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম বলেন, ‘পাওনা টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’