ঢাকাSunday , 13 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস খাদে পড়ে নিহত ১

Link Copied!

Bus-Accidentনাটোর প্রতিনিধি : নাটোরে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাচ্চু (৩৪) নামে এক যাত্রী নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।আহতদের স্থানীয় আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। রোববার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এই দুঘর্টনা ঘটে। বাচ্চু নীলফামারী জেলার ডোমরা উপজেলার বাসুনিয়া গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচাজর্ সার্জেন্ট হামিদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নাটোর থেকে একটি বাস যাত্রী নিয়ে লালপুরে যাচ্ছিল। নাটোর-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায় ও সাতজন আহত হয়।