ঢাকাSunday , 13 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নিখোঁজ শিশুর গলিত লাশ উদ্ধার

Link Copied!

deadসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিখোঁজের ছয়দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিরব কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বারেক তালুকদারের ছেলে।
কামারখন্দ থানার এসআই আসাদুজ্জামান রিপন বলেন, সকালে এলাকাবাসী ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনে নিরবের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দিন সরদার বলেন, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলা করছিল নিরব। এর এক পর্যায়ে সে নিখোঁজ হয়। নিরবের বাবা বারেক তালুকদার ওইদিন রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কামারখন্দ থানায় অপহরণ মামলা দায়ের করেন।