নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে জাল নোটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৩ লাখ ২৬ হাজার টাকা সমমানের জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া নোটগুলোর মধ্যে এক হাজার টাকার ও পাঁচশ টাকার নোটই বেশি। গ্রেপ্তার দুজন হলো মো: জাবেদ ও মোহাম্মদ আলী।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান জানান, শনিবার রাতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দু’জনের সন্দেহজনক গতিবিধি দেখে তাদেরকে আটক করা হয়। এই দু’জন জাল নোট তৈরিকারক চক্রের সক্রিয় সদস্য।
এ ব্যাপারে রমনা থানায় মামলা হয়েছে। মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

