ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পোশাকশ্রমিককে গলা কেটে হত্যা

Link Copied!

marderগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে আজাহারুল ইসলাম (২০) নামে এক পোশাকশ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচাল এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আজাহারুল ইসলাম ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে। তিনি গাজীপুরের মাস্টারবাড়ি এলাকার সিলিক্যান সুইং কারখানার শ্রমিক ছিলেন।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. সাইফুল ইসলাম জানান, আজাহারুল ও সাকিব বানিয়ারচাল এলাকার তাজউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার মধ্যরাতে পাশের বাড়ির এক যুবক আজাহারুলের ঘরে গোঙানির শব্দ পেয়ে বাইরে বের হন। ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে উঁকি দিয়ে আজাহারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির মালিক পুলিশে খবর দেন। রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিব ও আজাহারুলের বন্ধু রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।