ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

Link Copied!

armsবগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। শনিবার ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের বেগুনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ছোট ভাই আবদুল হাকিমকে আটক করেছে পুলিশ । নিহত মোফাজ্জল হোসেন বেগুনীপাড়া গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক পরিবারের বরাত দিয়ে বলেন, আবদুল হাকিম বাড়িতে মদ-গাঁজা সেবন করত। বড় ভাই মোফাজ্জল হোসেন নিষেধ করলে তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার ভোরে আবদুল হাকিম বড় ভাইয়ের ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করে। মোফাজ্জল দরজা খুলে বাইরে এলে আবদুল হাকিম তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোফাজ্জল হোসেন মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আবদুল হাকিমকে আটক করা হয়েছে।