ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপন-নিলয় হত্যায় জঙ্গিনেতা আটক

Link Copied!

Arrestনিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আরো এক নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তি ফয়সল আরেফিন দীপন ও নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি।শনিবার সকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই নেতাকে আটক করা হয়। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।