ঢাকাFriday , 11 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে আগুনে শতাধিক ঘর ভস্মীভূত

Link Copied!

fireনীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের বানিয়াপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে ওই গ্রামের প্রায় ৫০ টি পরিবারের শতাধিক বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নীলফামারী, ডোমার ও দেবীগঞ্জের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে নীলফামারী ফায়ার সার্ভিসের ইউনিটের টিম লিডার এনামুল হক জানান।
তিনি আরো বলেন, ঘটনাস্থলটি জেলা সদর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লেগে যায়।
গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান, বানিয়াপাড়া এলাকার নরেশ চন্দ্রের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫০টি পরিবারের শতাধিক ঘর ও আসবাবাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
জেলা প্রশাসক জাকির হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।