ঢাকাFriday , 11 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে আরো ৪ জন গ্রেপ্তার

Link Copied!

Handcuffব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার ভোরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, ঘটনার দিন হামলায় অংশ নেওয়াদের মধ্যে তারাও ছিলেন। ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে। হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।
প্রসঙ্গত, ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।