ঢাকাThursday , 10 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyমাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলা থেকে মজিবুর হাওলাদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মস্তফাপুর গ্রামের আলমগীর খানের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মজিবুর নাটোরের বনপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি মস্তফাপুর গ্রামের আলমগীর খানের বাড়িতে ভাড়া থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন।
মাদারীপুর সদর থানার এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, সকালে মজিবুর ঘুম থেকে না উঠায় বাড়ির মালিক আলমগীর খান তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে মজিবুরের লাশ পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, মজিবুর রহমান হৃদরোগে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।