ঢাকাWednesday , 9 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

Guli-সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় খাসিয়াদের গুলিতে বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোরে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বাচ্চু মিয়া উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল গফুরের ছেলে। প্রথমে বিএসএফের গুলিতে তিনি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানান, বাচ্চু মিয়া সুপারি আনতে ওই সীমান্ত পিলারের কাছে গিয়েছিলেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলিতে তিনি নিহত হন। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।