ঢাকাTuesday , 8 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

Link Copied!

gonopetoniগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের হরিদাশপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে হরিদাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সিরাজ শেখ (৩০) নামে অপর এক যুবক আহত হন। সালামের বাড়ি খুলনার রুপসা উপজেলায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ভোরে ৬-৭ জন চোর হরিদাশপুর গ্রামের রাঙ্গা মোল্লার বাড়িতে চুরি করতে আসে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী দুইজনকে ধরে ফেলে। এ সময় অন্যরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী আটককৃতদের পিটুনি দিলে ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান।