ঢাকাTuesday , 8 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় গুলিতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

Link Copied!

Guli-কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন (৪৫) ও তার শ্যালক মহিউদ্দিন (৩০)।
মনির হোসেনের চাচাতো ভাই মোশারফ হোসেন বলেন, কুমিল্লা যাওয়ার পথে দাউদকান্দি উপজেলার গৌরিপুরে মনির হোসেনের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় মনির হোসেনকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে। এ ছাড়া তার শ্যালক মহিউদ্দিনকে গুলি ও কুপিয়ে আহত করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মনির হোসেন ও মহিউদ্দিন মারা যান।দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।