ঢাকাTuesday , 8 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে দুই ট্রাকের সংঘর্ষ

Link Copied!

Road-Accident-গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ব্রিজে মঙ্গলবার সকালে দুটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে সূত্রাপুর ব্রিজের উভয়পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, সকাল ৬টার দিকে সূত্রাপুর ব্রিজের ওপর একটি ট্রাক বিকল হয়ে যায়। পরে অপরটি একটি ট্রাকের ধাক্কায় বিকল ট্রাকটি ব্রিজের ওপর আড়াআড়ি হয়ে যায়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টার দিকে একটি ট্রাক সরিয়ে নিয়ে যান চলাচল শুরু হয়। অপর ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।