ঢাকাMonday , 7 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁওয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Link Copied!

MARDERনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসলেউদ্দিন (৩৫) কান্দারগাঁও গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।
মোসলেউদ্দিনের স্ত্রী জিয়াসমিন আক্তার বলেন, সকালে মোসলেউদ্দিন বাড়ির এক কোনা থেকে মাটি কাটছিল। এ সময় ছোট ভাই খলিল মিয়া তাকে ওই স্থান থেকে মাটি কাটতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খলিল ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি এনে মোসলেউদ্দিনের গলায় আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এসএম মঞ্জুর কাদের বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।