ঢাকাMonday , 7 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপচালক নিহত

Link Copied!

Road-Accident-গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপচালক চাঁন মিয়া (২২) টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলদিয়ারা গ্রামের আ. রহিমের ছেলে।
কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার বলেন, বাড়ৈপাড়া এলাকায় সড়কের পাশে একটি ট্রাক পার্ক করা ছিল। সকাল ৭টার দিকে টাঙ্গাইলগামী একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক চাঁন মিয়া গুরুতর আহত হন। তাকে শেখ ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।