ঢাকাSunday , 6 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyবগুড়া প্রতিনিধি : নওগাঁর সদর উপজেলা থেকে পারভীন আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার হাসাইগাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারভীন আখতার হাসাইগাড়ি গ্রামের ইসরাফিল আলমের স্ত্রী। এ ঘটনার পর ইসরাফিল পলাতক রয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, সকালে ইসরাফিলের প্রতিবেশীরা পারভিনকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ইসরাফিল বাড়িতে ছিলেন না। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, পারিবারিক কলহের জের ধরে ইসরাফিল তার স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।