ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নিজেদের নিরাপত্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যেতি দত্ত, সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার, গৌর গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাস প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনের কাজল জ্যেতি দত্ত বলেন, ‘একের পর এক আগুন দেওয়ায় ঘটনায় আমরা উৎকণ্ঠিত। বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকার পরও আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

