চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর সদরঘাট থানার কদমতলীর একটি মার্কেটে আগুন লেগেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জাহাঙ্গীর মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর প্রহ্লাদ সিং বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীর মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’

