ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুস সালাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১০ টায় ওই সড়কের ঝলঝলি পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ময়মনসিংহ পাড়া ধনিরহাট গ্রামের আব্দূল করিমের ছেলে ও ডালিমপাড়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে আব্দুস সালাম প্রতিবেশীর মোটরসাইকেল নিয়ে নেকমরদ থেকে নিজ বাড়ি অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ওই সড়কের ধনির হাট নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করেছ্।

