ঢাকাThursday , 3 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।
আটকরা হলেন, শহিদুল (২৫), নবী (২৮), ফয়সাল (২৭), সাগর (২০), আউয়াল (২৪), হারুন (৩৫) ও সুমন (২২)।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশ জানতে পারে মেরাদিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। এ সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।