ঢাকাThursday , 3 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রসরাজ ৫ দিনের রিমান্ডে

Link Copied!

gavel-dreamstime_1437513ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার রসরাজ দাসকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সুহাগ উদ্দিন তার এ রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের এপিপি নাজমুল হক লিটন বলেন, পুলিশ রসরাজ দাসের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সাকেল) আব্দুল করিমের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত রোববার উপজেলা সদরে অন্তত ১৫টি মন্দিরে হামলা এবং শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয়। তাদের তাণ্ডবে আহত হন অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।