বাগেরহাট প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুপ্রভাত হালদার, সাধারণ সম্পাদক দিলীপ বালা, মিঠুন চক্রবর্তী, বাবুল সরদার প্রমুখ।

