গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক উল্টে বিল্লাল হাজী (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিল্লাল হাজী সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চরকেতনপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, বগুড়া থেকে ময়দা বস্তা বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। বুধবার ভোরে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক ও বস্তা সরিয়ে বিল্লাল হাজীর লাশ উদ্ধার করা হয়।

