নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্যসহ ৪০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে ৪০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে ৬৬৭ পিস ইয়াবা, ১৫ গ্রাম ও ২০৫ পুরিয়া হেরোইন, ৫১ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৯৩৮ পিস ইনজেকশন ও ১ হাজার ৪৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

