ঢাকাTuesday , 1 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকে ফাতেমা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে যমুনা নদীর নাটুয়ারপাড়া চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি নাটুয়ারপাড়া চরের রেহাইশুড়িবেড় গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমা খাতুনের ছেলে আব্দুস সামাদ ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় ফাতেমা খাতুনকে গলাকেটে হত্যা করা হয়। সকালে পরিবারের লোকজন গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কাজিপুর থানার এসআই সাইদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে কাজিপুর থানায় নিয়ে আসা হয়েছে। ফাতেমার ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।