ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে স্কুলছাত্রী অপহৃত

Link Copied!

Kidnapসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি থেকে রিয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে কালিবাড়ি থেকে রিয়াকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সে কালিবাড়ি মহল্লার রায়হান আলীর মেয়ে ও স্থানীয় গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
অপহৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টায় কোচিং করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল রিয়া ও তার বড়বোন রুকসি। তারা কালিবাড়ি মসজিদ এলাকায় পৌঁছলে মামুন (২২) নামে এক বখাটে যুবক ও তার তিন সহযোগী রিয়াকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ সময় রুকসি বাধা দিলে তাকে মারপিট করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অপহৃত স্কুলছাত্রীর বাবা রায়হান আলী অভিযোগ করেন, পৌর এলাকার একডালা মহল্লার আব্দুল হামিদের ছেলে মামুন (২২) দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করছিল। আমার মেয়ে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার রাতে জোরপূর্বক তাকে অপহরণ করে পালিয়েছে মামুন।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।