ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Accidentঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার রাণীশংকৈল উপজেলা ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র কাজল (১৮) ও শহরের সরকারপাড়া এলাকার আক্তারের ছেলে আসাদ খান মুন্না (৩৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাটে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী আসাদ খান মুন্না মারা যায়।
অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ছাত্র কাজল বাইসাইকেলে করে কলেজ আসছিলেন। পথে শিবদিঘী এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরাগাঁও জেলার অতিরিক্ত পুলিশি সুপার (এএসপি) দেওয়ান লালন দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।