ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ওই যুবকের নাম বায়েজিদ আলম তালুকদার (৩০)। তার বাবার নাম মাহবুব আলম তালুকদার। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় জানায়, টঙ্গীতে ফারুক নামে এক হকারের অধীনে বায়োজিদ এক সময় হকারি কাজ করত। ফারুক বায়োজিদের কাছে টাকা পাওনা হলে সে গা ঢাকা দেয়। গতকাল রোববার বায়েজিদকে পেয়ে ফারুক পাওনা টাকার জন্য পায়ে শিকল দিয়ে বেধে মাছিমপুর এলাকার একটি বাড়ির কক্ষে আটকে রাখে। ভোরে ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে বায়োজিতের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
টঙ্গী থানার এসআই আবুল খায়ের জানান, নিহতের এক পা শিকলে বাধা ও গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সকাল পৌনে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।