ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

Link Copied!

shariatpurশরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে বেইলিব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে চট্রগ্রাম-খুলনা মহাসড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বালার বাজার বেইলিব্রিজে এ ঘটনা ঘটে।
সকিপুর থানার অফিসার ইনচার্জ মনজিরুল আলম বলেন, রাত ৯টার দিকে রডভর্তি একটি ট্রাক জেলার ভেদরগঞ্জের বালার বাজার বেইলিব্রিজে উঠলে ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও চট্রগ্রামের সঙ্গে খুলনা বিভাগের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ব্রিজের দুই পাড়ে শতাদিক গাড়ি আটকা পড়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।