ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জে প্রাইভেট কারের চাপায় যুবক নিহত

Link Copied!

Accidentব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেট কারের চাপায় মিলন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোরে আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মিলন কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ওয়াহেদ আলীর ছেলে। তিনি আশুগঞ্জের একটি হোটেলে কাজ করতেন।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবীর জানান, মহাসড়ক পার হওয়ার সময় মিলন মিয়াকে একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ধাওয়া করে ফয়সাল নামে এক যুবককে প্রাইভেট কারসহ আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা পাওয়া যায়।