ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় প্রাক্তন সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

deadগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে সবুর প্রামাণিক (৪৭) নামে এক প্রাক্তন সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সবুর ওই গ্রামের গোলজার রহমান প্রামাণিকের ছেলে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, সকালে বাড়ির সামনের একটি মাঠে সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।