ঢাকাFriday , 28 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

Link Copied!

DMCHনিজস্ব প্রতিবেদক : রাজধানীর জুরাইন এলাকার পোস্তগোলায় গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে শিশু রনি (১০) মারা গেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।
তিনি বলেন, রনির শরীরের ৩৯ শতাংশ দগ্ধ ছিল।
এ ছাড়া তার বাবা মো. আজাদের (৫০) শরীরের ৬০ শতাংশ, স্ত্রী জেসমিন বেগমের (৪০) ৩৯ শতাংশ এবং ভাতিজী শারমিনের (২৫) শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।
গত শনিবার সকালে জুরাইনের পোস্তগোলার গ্যাসের আগুনে একই পরিবারের চরজন দগ্ধ হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।