ঢাকাThursday , 27 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বাসচাপায় ছাত্রলীগ কর্মী নিহত

Link Copied!

Accidentঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় গোলাম মাওলা মেজবা নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজাপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মেজবাহ ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও বিএম কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
রাজাপুর থানার এসআই চাঁন মিয়া বলেন, মেজবা মোটরসাইকেল চালিয়ে রাজাপুরের দিকে আসছিলেন। উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে একটি বাস তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।