নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (বিআরইবি) থেকে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানে ফেরার দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিয়োগপ্রাপ্ত কর্মীরা এ দাবিতে মানববন্ধন করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বিদ্যুৎ অফিসে যে কেউ প্রতিবেদন দিতে পারেন। তাই এখন আর কেউ কাজের জন্য বাড়িতে ডাকে না। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের।
এ ছাড়া ২০১৫ সালের জিএম সম্মেলনে যে প্রস্তাবিত ১৯ ধারা পেশ করা হয়েছে তা কর্মীদের জন্য হুমকিস্বরূপ। তাই অবিলম্বে সে ধারা বাতিলের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সারা দেশ থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের শতাধিক কর্মচারী অংশ নেন।

