ঢাকাThursday , 27 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় চার্জার বিস্ফোরণে দগ্ধ জাফরের মৃত্যু

Link Copied!

dmcনিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে দগ্ধ মো. জাফর (৪৫) মারা গেছেন।
বুধবার দিনগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জাফরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।
তিনি বলেন, জাফরের অবস্থা আশঙ্কাজনক ছিল। তার শরীরের ৭২ শতাংশ দগ্ধ ছিল।
গত শনিবার সভারের আশুলিয়ায় মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে জাফর ও তার স্ত্রী দুলালী বেগম দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জাফর আশুলিয়ার একটি পোশাক কারখানার নিরাপত্তা প্রহরী ছিলেন এবং দুলালী ওই কারাখানার শ্রমিক। দগ্ধ দুলালীর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।