ঢাকাThursday , 27 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্যাবলেটসহ অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেপ্তার

Link Copied!

partiনিজস্ব প্রতিবেদক : উত্তরা থেকে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন- মো. নজরুল ইসলাম ও অভিজিৎ বিশ্বাস ওরফে বিশ্বজিৎ ওরফে বিশু। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১ হাজার ৩৬০ পিস অজ্ঞান করার ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যম শাখা থেকে আরো জানানো হয়, বুধবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকার বাস, সিএনজি. রেলস্টেশন ও লঞ্চঘাটে নিরীহ ও সাধারণ যাত্রীদের টার্গেট করে কৌশলে বিভিন্ন প্রকার জুস, শরবত, চায়ের সঙ্গে চেতনানাশক ট্যাবলেট খাওয়ানোর পর অজ্ঞান করে। এরপরই তারা লোকজনের কাছে থাকা মালামাল বা টাকা লুটে নেয়। যাত্রীবেশে কিংবা হকার, চা ও পান বিক্রেতা সেজেই মূলত এ ধরনের প্রতারণা করে আসছে গ্রেপ্তারকৃতরা। তাদের নামে থানায় মামলা হয়েছে।