চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় নয়ন (৩০) নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর ওয়াসার মোড়ে এ ঘটনা ঘটে।খুলশী থানার এসআই শংকর দাশ বলেন, ওয়াসার মোড়ে নয়ন (৩০) নামে এক যুবক ওই ছাত্রীর ব্যাগ ধরে টান দেন। এক পর্যায়ে ওই ছাত্রীকে অটোরিকশায় তোলার চেষ্টা করেন নয়ন। এ সময় পথচারীরা এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং নয়নকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তিনি আরো বলেন, ওই যুবককে থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

