ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগরে হাতবোমাসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

Link Copied!

Handcuffমেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে পাঁচটি হাতবোমাসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কোমরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা তালিকাভুক্ত সন্ত্রাসী ও কয়েকটি মামলার আসামি।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নবিস উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনা (৩৭) ও একই গ্রামের মদন আলীর ছেলে কদর আলী (৩৫)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন বলেন, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের একটি ব্রিজের কাছে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছিল। খবর পেয়ে মুজিবনগর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচটি বোমাসহ মনা ও কদরকে গ্রেপ্তার করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।