ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Link Copied!

deadবরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর একটি বাসা থেকে খালেদ মোহাম্মাদ টিপু (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর কাঠপট্টির একটি বাসা থেকে লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
টিপু চট্টগ্রামের কর্নফুলির চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা। কাঠপট্টি একালায় বাসা ভাড়া নিয়ে তিনি ও তার ছোট ভাই মুনসুর বসবাস করতেন।
মুনসুর বলেন, মঙ্গলবার পিরোজপুর থেকে মাছ নিয়ে তার ভাই বরিশালে আসেন। সন্ধ্যায় বিশ্রাম নিতে বাসায় যান। এরপর কয়েকবার তার মোবাইলে ফোন করা হলে লাইন কেটে দেয়। রাত ১০টার দিকে বাসায় এসে দেখি একটি চেয়ারের সঙ্গে ভাইয়ের হাত-পা বাঁধা। পরে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বরিশাল কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ মো. আওলাদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে।