ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আবদুল্লাহ আল মামুন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে। মামুন নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে রতন নামে একজনকে আটক করেছে পুলিশ ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, ‘সকালে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জমি নিয়ে বিরোধে মামুনের সঙ্গে রতনসহ কয়েকজনের তর্ক হয়। একপর্যায়ে রতন লাঠি দিয়ে আঘাত করলে মামুন গুরুতর আহত হন। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

