ঢাকাMonday , 24 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করল বাবা

Link Copied!

marderসিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামইন গ্রামে দুই শিশুসন্তানকে কুপিয়ে খুন করেছে পাষণ্ড বাবা।
ছাতির আলী নামক ওই ব্যক্তি তার আট বছরের শিশু মামুন মিয়া ও ১১ বছরের শিশু রুজেল মিয়াকে কুপিয়ে খুন করেছে।
সোমবার রাত ৯টার দিকে ওই গ্রামের পার্শ্ববর্তী একটি হাওর থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল জানান, ছাতির আলী তার দুই শিশুসন্তানকে নিয়ে সোমবার দুপুরে মাছ ধরতে গ্রামের পার্শ্ববর্তী একটি হাওরে যায়। কিন্তু সন্ধ্যার পরও তারা বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাদের খোঁজ করতে থাকেন।
রাত সাড়ে ৮টার দিকে ওই হাওরের একটি ডোবায় রক্তাক্ত লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। রাত ৯টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
ওসি জানান, ছাতির আলী মানসিক বিকারগ্রস্ত।শিশুসন্তানদের হত্যা করার পর সে পালিয়ে গেছে।