ঢাকাMonday , 24 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় শিশু নিহত

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : ঢাকার ডেমরায় বাসের ধাক্কায় অজ্ঞাত (১০) এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে ডেমরার আমুলিয়ার নগদার পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি বাস শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিকেল ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত ছিল। সিটিস্ক্যান করার জন্য তাকে শান্তিনগরে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।
নিহত শিশুর পরনে ছিল ফুল প্যান্ট ও লাল টি শার্ট।