ঢাকাMonday , 24 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Link Copied!

rapeনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মো. মানিক নামের (২৩) এক তরুণকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় তাকে রাজধানীর মধুবাগ থেকে গ্রেপ্তার করা হয়।
রমনা থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, রোববার রাতে ওই স্কুলছাত্রীর বাবা-মা তাদের নবজাতক শিশুকে নিয়ে আদ-দ্বীন হাসপাতালে ছিলেন। একা পেয়ে পাশের বাসার মানিক রাত ১২টার দিকে তাকে ধর্ষণ করে। সকালে বাবা-মা বাসায় আসলে তাদের কাছে বিষয়টি খুলে বলে ওই স্কুলছাত্রী। পরে তারা এ বিষয়ে রমনা থানায় একটি অভিযোগ (নং-৩৯) দায়ের করেন।
অভিযোগ পেয়ে পুলিশ মানিককে মধুবাগ থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।