ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ট্রাকচাপায় যুবক নিহত

Link Copied!

Accidentসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ইসমাইল কামারখন্দ উপজেলার নান্দিয়া কামালিয়া গ্রামের সোবহান ভূঁইয়ার ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, দুপুরে ইসমাইল হোসেন পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।