ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লুডু খেলা নিয়ে রংপুরে রিকশাচালককে হত্যা

Link Copied!

marderরংপুর প্রতিনিধি : লুডু খেলা নিয়ে রংপুরে মোসলেম উদ্দিন (১৯) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার উত্তম বয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মোসলেম উত্তম বয়ায়পাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাতে একই এলাকার জাহিদুলসহ আরো কয়েকজনের সঙ্গে লুডু খেলছিলেন মোসলেম। লুডু খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় জাহিদুল লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মোসলেম মারা যান।
তিনি আরো বলেন, রোবাবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।