ঢাকাSunday , 23 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেগুনার ধাক্কায় শ্রমিক আহত, প্রতিবাদে গাড়ি ভাঙচুর

Link Copied!

Gazipurগাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় লেগুনার ধাক্কায় নারী পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনায় গাড়ি ভাঙচুর করা হয়েছে।
রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম মন্টি (৩৮)। তিনি স্থানীয় ডিজাইন টেক্স সোয়েটার কারখানার শ্রমিক।
কোনাবাড়ীতে সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার বলেন, সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় রাস্তা পার হওয়ার সময় ডিজাইন টেক্স সোয়েটার কারখানার শ্রমিক মন্টি আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে মন্টির আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সকাল ৯টার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।