ঢাকাMonday , 17 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে মন্ত্রিসভার পদত্যাগ, ভেঙে দেওয়া হয়েছে সংসদ

Link Copied!

kuwaitআন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করেছেন কুয়েতের মন্ত্রিসভার সদস্যরা। ভেঙে দেওয়া হয়েছে দেশটির সংসদ। সেই সাথে আগাম নির্বাচনেরও ঘোষণা দেওয়া হয়েছে। রোববার এক ডিক্রির মাধ্যমে এ ঘোষণা দেন দেশটির আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ।
তিনি বলেন, সরকারের বিভিন্ন শাখার মধ্যে সহযোগিতার অভাবকে কেন্দ্র করে সংকট দেখা দেওয়ায় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী বছর জুলাইয়ে সরকারের চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল।
বিবিসি জানায়, তেলের মূল‌্যবৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে আইনপ্রণেতাদের মতবিরোধের জেরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বিশ্বজুড়ে তেলের দাম কমলেও সরকার কিছু সুবিধা বন্ধ করে দিয়েছে। জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে পেট্রোলের দাম ৮০ ভাগ বাড়ানোর কথা ছিল। যে কারণে সংসদে মতবিরোধের সৃষ্টি হয়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোনা ও কয়েকটি টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির সংসদের স্পিকার মারজৌক আল-ঘানেম নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় আগাম নির্বাচনের আহ্বান জানানোর ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেয়ার ঘোষণা আসল। মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশ কুয়েতে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে।